ষষ্ঠ শ্রেণির আইসিটি পাঠ্যবই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে মাঠপর্যায়ের বই ফেরতের নির্দেশ

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ (বাসস): আগামী ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকে মুদ্রণজনিত ত্রুটি থাকায় মাঠপর্যায়ে সরবরাহকৃত বইগুলো সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চিঠির প্রেক্ষিতে আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনায় বলা হয়, এনসিটিবি গত ২৪ অক্টোবরের পত্রের মর্মানুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির সরবরাহকৃত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকটিতে মুদ্রণজনিত ত্রুটি থাকায় তা পুনরায় সংশোধন করা প্রয়োজন। 

বিজ্ঞাপন

Anjara World Shop

মাউশির চিঠিতে দেশের সকল জেলা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের এই তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহপূর্বক বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়। নির্ধারিত নমুনা ছক অনুযায়ী মাঠপর্যায় থেকে বই হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করা হবে। 

0%
0%
No Comment Yet