অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

ফরিদপুর, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অনলাইন জুয়া, মাদক, ইভটিজিং ও সাইবার বুলিং-এর বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে। শীঘ্রই এটা বাস্তবায়ন হবে।

মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ, স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে নগরকান্দা উপজেলার ভুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি আজ এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, অভিভাবকগণ যে স্বপ্ন দেখছেন মাদক মুক্ত বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ এবং স্বাস্থ্য সচেতন ও শিক্ষিত বাংলাদেশ, সে স্বপ্ন সরকারও দেখছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা।  

0%
0%
No Comment Yet