এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুড়া এরোমেটিক চালের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং তাসনিয়া ফারিণ।

রোববার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।

ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে তাসনিয়া ফারিণ এরফান চিনিগুড়া এরোমেটিক চালের বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারনার কাজে অংশ্রগহন করবেন। এ চুক্তির মেয়াদ হবে দুই বছর।

বিজ্ঞাপন

Anjara World Shop

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম, মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং (রিটেল), জিয়াউর রহমান, এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যনেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিন), মাসুদ পারভেজ, ম্যানেজার-অ্যাকাউন্টস, এরফান গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

0%
0%
No Comment Yet