বাউফল পৌর বিএনপির সভাপতি সংবর্ধিত

বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে  সংবর্ধিত করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে  হুমায়ন কবির  ঢাকা থেকে বাউফলের কাগুজিরপোল বাসস্ট্যান্ডে পৌঁছান  সহস্রাধিক কর্মী সমর্থক  জড়ো হয়ে তাকে  সংবর্ধিত করেন।

এরপর তারা ওই বিএনপি নেতাকে নিয়ে  আনন্দ উল্লাস করতে করতে   হাসপাতাল রোডস্থ ইঞ্জিনিয়ার  ফারুক তালুকদারের বাসভবনের বিএনপির কার্যালয়ে  নিয়ে আসেন। সেখানে মিস্টি বিতরণ করা হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন," বাউফলের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। বিএনপি জনগণের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিল, আছে এবং থাকবে।"

তিনি আরও বলেন, "দলীয় নেতাকর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। বাউফলে বিএনপিকে সুসংগঠিত করে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে।"

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি বলেন, "জনগণের দুঃখ-দুর্দশায় বিএনপি সবসময় পাশে থাকবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাউফলবাসী অগ্রণী ভূমিকা রাখবে।"

এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিকসহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র ও জুনিয়র নেতৃবৃন্দ।

0%
0%
No Comment Yet