বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ সময়: ২৩:৪০:২৮
বান্দরবান, ১৬ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার বিজিবি’র আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ওয়াংরাইপাড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের আওতায় ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিমতি কারবারীপাড়া, মাইস্প্রে কারবারীপাড়া, রাইচং কারবারীপাড়া ও হরিচন্দ্র কারবারীপাড়া এবং লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মরং পাড়া ও নুম পাড়ার নারী, পুরুষ ও শিশুসহ দুই শতাধিক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
মেডিকেল ক্যাম্পেইন চলাকালে বিজিবি’র বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় কারবারি, হেডম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
No Comment Yet