ঢাকার দুই সিটির আবর্জনা পরিষ্কারে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ৩০ মে ২০২৬ সময়: ১৪:৩৫:৩৭
ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ছয় কর্মকর্তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতায় কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন- তারা যেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেন।
তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর করতে দ্রুত প্রক্রিয়া শুরুর কাজ করছি।’
বিজ্ঞাপন
Anjara World Shop
এর আগে, বিকেলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার জন্য দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন- যথাক্রমে ঢাকা উত্তরের করপোরেশনের (জোন-৫) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
No Comment Yet