হারানো মোবাইলসহ অর্থ উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলো রাঙামাটি এপিবিএন

রাঙামাটি, ৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধারকৃত ৫৩টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলবশত চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বুধবার বেলা ১১টায় জেলা শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএন ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ১৮ এপিবিএন রাঙামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম উদদ্ধারকৃত মোবাইল ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এ সময় পুলিশ সুপার বলেন, সাধারণ ডায়েরির (জিডি) ওপর ভিত্তি করে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলস কাজ করে এ সাফল্য অর্জন করেছে। এছাড়া প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে ২ জন নিখোঁজ ব্যক্তি উদ্ধার এবং ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর মাধ্যমে ১ জন নাগরিককে জরুরি সেবা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপরাধ দমনে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের প্রযুক্তিগত সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে আমাদের এ ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

Anjara World Shop

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ১৮ এপিবিএন এর সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএমসহ ব্যাটালিয়নের সকল নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা।

0%
0%
No Comment Yet