চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ৩২৬
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ সময়: ২১:৫০:১১
চট্টগ্রাম, ৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানা মূলে ৭৯ জন, সাজা পরোয়ানা মূলে ৮ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাদক বহনকারী এবং ৩৭ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩১ জনসহ অভিযানে মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ সময় মোট ২০টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ৭ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
No Comment Yet