আনোয়ারায় মাদক সেবনে শান্তি বিনষ্ট, যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অপরাধে ফাহিম উদ্দীন বাবু (২৩) নামে এক যুবককে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার দীপু মনি কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘটনাস্থলে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে ফাহিম উদ্দীন বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড ও ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার বাবার নাম মোহাম্মদ হোসেন। অভিযান পরিচালনায় আনোয়ারা থানা-পুলিশ সহযোগিতা করে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet