জিম্বাবুয়ে যুব বিশ্বকাপ খেলতে ফেনীর শাহরিয়ার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ সময়: ২১:৫৮:৫৮
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের পর যুব বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ে গেলেন শাহরিয়ার আহমেদ। তার বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সাফিয়াবাদ গ্রামে।
পরিবার সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কবির আহমেদের ছেলে শাহরিয়ার ছোটবেলা থেকে ক্রিকেটপাগল। একপর্যায়ে ছেলেকে ফেনী ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। ফেনী ক্রিকেট একাডেমির কোচ ও জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিনের হাত ধরে শাহরিয়ারের স্বপ্ন পূরনের লড়াই শুরু হয়। ফেনী জেলা অনুর্ধ ১৪ দলের শাহরিয়ারের ক্রিকেটে পথচলা শুরু হয়। ওইবছর জেলা দলে ভাল খেলে বিভাগীয় দলে সুযোগ পেয়ে সর্বোচ্চ ২৭ উইকেট লাভ করে। এরপর বিকেএসপিতে সুযোগ পেয়ে ভর্তি হয় শাহরিয়ার। ফেনী জেলা অনুর্ধ ১৪/১৬/১৮ দলে নিয়মিত খেলে এবং চট্টগ্রাম বিভাগীয় দলে সুযোগ করে নেয়।
জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন জনকন্ঠকে জানান, ২০১৪/২৫ সালে উইথ ক্রিকেট লীগে ওয়ানডে ও টি-টুয়ান্টিতে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় শাহরিয়ার। তখনই বয়সভিত্তিক দলের নির্বাচকদের নজরে পড়ে শাহরিয়ার। এই বছর শ্রীলঙ্কা ট্যাুরে ও এশিয়াকাপ অনুর্ধ ১৯ দলে খেলে (দুবাইয়ে) যুব বিশ্বকাপ দলে জায়গা করে নেয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet