কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা,২৬ অক্টোবর, ২০২৬ (বাসস): কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। 

আজ সোমবার সকালে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়র বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম (৪৫) এবং মাদারিপুরের শিবচর উপজেলার শাহজাহান মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় সেলিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

 এর আগে ভোরে মহাসড়কের ফাল্গুনকরা নামক এলাকায় চাকা মেরামতকালে পিকআপ চালক ইমরান হোসেনকে অজ্ঞাতনামা গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সোমবার ভোরে মহাসড়কের ফাল্গুনকরা এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। 

0%
0%
No Comment Yet