ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর

ফেনী, ২৯ মে, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীর জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।  

আজ (শুক্রবার) তিনি সোনাগাজী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় মুসল্লীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। পওে তিনি মুসল্লি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া কামনা করেন মন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়কালে আবদুল আউয়াল মিন্টু বলেন, এদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাদের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্বগ্রহণের পর থেকে দেশের জন্য অক্লান্ত পরিশ্রম কওে যাচ্ছেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি জান্নাতুন ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিপুল সংখ্যক এলাকাবাসী ও নেতা-কর্মী।

এর আগে সকালে মন্ত্রী দাগনভূঞার দুলামিঞা কটন মিলে জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়র  হোসেন পাটোয়ারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

বিজ্ঞাপন

Anjara World Shop

পরিবেশ মন্ত্রী ঈদুল আজহার দিন বিকালে নিজ নির্বাচনী এলাকায় যান। তিনি দাগনভূঞা পৌর শহর ও সিলোনীয়া বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। 

উপজেলা বিএনপির আহবায়ক মো.আকবর হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী মন্ত্রীকে স্বাগত জানান।

আকবর হোসেন জানান, মন্ত্রী চারদিনের সফরের তৃতীয় দিন আগামীকাল (শনিবার) সকালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দাগনভূঞায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

0%
0%
No Comment Yet