পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার গদাইপুর ইউপির নতুন বাজারস্থ প্রধান সড়কে গদাইপুর ব্লাড ব্যাংক নামক একটি সংগঠন এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
গদাইপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এসএম মোখলেছুর রহমান কাজলের সভাপতিত্বে ও শেখ কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বিএনপি নেতা পার্থ সারথি সরকার, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নূরালী মোড়ল, কাজী শুভ, গদাইপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী কাকলী আক্তার, সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, জরিনা বেগম, রত্না, বৈশাখী ইসলাম, রোকেয়া, উর্মী, তামান্না, পিয়ারী, সালমা, মর্জিনা, আছিয়া, জেসমিন ও সোমা প্রমুখ।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet