ডেভিল হান্টে নিষিদ্ধ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার 

রাজশাহী দুর্গাপুর অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

২৫ ও ২৬ ডিসেম্বর দিনে, রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উপজেলা আমগাছী বাজার থেকে ঝালুকা ইউনিয়নের সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নওয়াব আলী (৪৩) ও পারিলা থেকে ৭ নং জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আকাশ আলীকে (১৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ ধারার সন্ধিয়াতিক আসামি হিসেবে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। 

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২ এর আওতায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্র লীগের ২ নেতাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet