লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

দেশের অন্যতম নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট কার্ড বিভাগে ‘হেড অব কালেকশন অ্যান্ড রিকভারি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

গত ১৪ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি

পদের নাম: হেড অব কালেকশন অ্যান্ড রিকভারি

বিভাগ: ক্রেডিট কার্ড

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বিজ্ঞাপন

Anjara World Shop

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া এমএস এক্সেল, এমআইএস টুলস ও কালেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬

0%
0%
No Comment Yet