শিবচরে চারতলা আধুনিক ডাকবাংলোর উদ্বোধন, সহায়তা পেলেন নারীরা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১১:০১:১৮
মাদারীপুরের শিবচরে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ৩৫ জন বেকার নারীর মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
আজ বুধবার ২১শে অক্টোবর দুপুরে শিবচর পৌরসভার ডাকবাংলোর মাঠে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ সহিদুল হাসান।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। এছাড়াও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন পলাশ এবং শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোঃ সহিদুল হাসান শিবচরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি শিবচরের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটছে। শিবচর উপজেলার বিএনপি নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে যুব সমাজের জন্য একটি আধুনিক সুইমিং পুল ও খেলার মাঠ বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
Anjara World Shop
অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হুদা সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
No Comment Yet