ফেনী নদী থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ফেনী, ২৬ অক্টোবর ২০২৬ (বাসস): জেলার সোনাগাজী উপজেলায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে বড় ফেনী নদী থেকে পাঁচহাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফাতিমা সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান, মৎস্য দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান, এনডিসি চয়ন বড়ুয়া, উপজেলা সরকারি খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল প্রমুখ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিজ্ঞাপন

Anjara World Shop

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সোমবার সকাল থেকে বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে পাঁচহাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

0%
0%
No Comment Yet