জৈন্তাপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, কৃতজ্ঞতা প্রদীপ শর্মার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার শর্মা।

তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার ২১টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, বিজিবি, থানা পুলিশ, আনসার বাহিনী, গ্রামপুলিশ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতায় নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় তিনি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দ প্রসঙ্গে প্রদীপ কুমার শর্মা বলেন, বিগত সরকারের আমলের তুলনায় এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet