খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন শফিকুল আলম মনা

খুলনা, ১২ জুন, ২০২৬, (বাসস) : মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার তাকে (গ্রেড-২) এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করেছে সরকার। তিনি নিজে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন -অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। 

তবে শর্ত থাকে যে, এই নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি যেদিন এই পদে যোগদান করবেন, সেই তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে কেডিএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

0%
0%
No Comment Yet