ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২০ মে ২০২৬ সময়: ২১:০৮:১৮
ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস): ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কারামুক্তির তথ্যটি ভুয়া। পোস্টের কমেন্টে দেওয়া এ সম্পর্কিত ভিডিওটি পুরোনো।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেটিও সম্রাটের নামে পরিচালিত ভুয়া অ্যাকাউন্ট।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
No Comment Yet