নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ৩০ মে ২০২৬ সময়: ১৪:৩৫:২৫
নেত্রকোণা, ৩০ মে, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও ১জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন-কলমাকান্দা উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪) এবং একই গ্রামের সজিব মিয়ার ছেলে সোহান (২০)।
এই ঘটনায় গুরুতর আহত বিল্লাল (১৮) নামের অপর এক তরুণকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দু’টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে চা পান করতে যান। চা খাওয়া শেষে রাত আনুমানিক ১টার দিকে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে একটি মোটরসাইকেল চান্দুয়াইল এলাকায় পৌঁছানোর পর পেছনের মোটরসাইকেলটিকে দেখতে না পেয়ে তারা উল্টো পথে খুঁজতে বের হন। এক পর্যায়ে গজারমারি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে খাদে তিন মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।
বিজ্ঞাপন
Anjara World Shop
পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত নিবিড় ও সোহানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হয়।
No Comment Yet