উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামের উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা ও পৌর শাখা এই কর্মসূচিটির আয়োজন করে।

‎উলিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে ব্যানার হাতে নিয়ে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস

‎চত্বরে এসে সমবেত হয় । উলিপুর পৌর যুবদলের আহবায়ক আপন আলমগীরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপি আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল,উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, সদস্য সচিব সোলেমান আলী সরকার ,উলিপুর উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু,সদস্য সচিব শামিউল ইসলাম শামীম,পৌর বিএনপি আহ্বায়ক নুর মোহম্মদ।

বিজ্ঞাপন

Anjara World Shop

‎এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

0%
0%
No Comment Yet