ঘাটাইলে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সময়: ১৬:৪৮:৩৪
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও পায়রা অবমুক্তকরণের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘাটাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এস এম ওবায়দুল হক নাছির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুব হাসান সৌরভ, ঘাটাইল পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু,পৌর যুব দলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়াসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet