সীমান্তে কাঁটাতার নিয়ে ফের বিরোধ, বিএসএফকে প্রতিবাদ জানাল বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠকে কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধসহ কাঁটাতার বেড়া খুলে নেওয়ার কথা দিয়েছে বিএসএফ। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭, ৪৮ ও ৪৯ সাব পিলারে বিএসএফ সদস্যরা শূন্য রেখার কাছে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠক বসেন। সেখানে সিদ্ধান্ত হয় তারকাটা দেওয়া বন্ধ রেখে তারকাটা সরে নেওয়ার আশ্বাস দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

উল্লেখ্য যে, গেল বছরের ১৯ অক্টোবর ও এ বছরের ২১ জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে তারকাঁটার বেড়া দিলে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়। এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্য রেখার পাশে ২০ ফুট দূরে কাঁটাতারের বেড়া স্থাপন করেন।

0%
0%
No Comment Yet