মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও নিম্নমানের বীজ বিক্রির দায়ে জরিমানা

মাগুরা, ৯ জুন ২০২৬ (বাসস): জেলার মহম্মদপুর উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং অনুমোদনহীন নিম্নমানের ধানের বীজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসায়ীর নাম সমীর কুমার সাহা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের বীজ, সার ও কীটনাশক বিক্রেতা প্রতিষ্ঠান ‘মেসার্স সাহা ট্রেডার্স’-এর মালিক। 

বিজ্ঞাপন

Anjara World Shop

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিনোদপুর বাজারের বিভিন্ন বীজ, সার ও মুদি দোকানে তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানকালে ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের জাল সিল মেরে কৃষকদের কাছে বিক্রি, ২৩০ টাকার কীটনাশকের দাম বাড়িয়ে ২৮০ টাকা লিখে রাখা এবং বিভিন্ন বেনামি কোম্পানির অনুমোদনহীন ও নিম্নমানের ধানের বীজ এনে ইচ্ছেমতো সিল মেরে বিক্রির দায়ে মেসার্স সাহা ট্রেডার্স- এর মালিক সমীর কুমার সাহাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অপরাধের গুরুত্ব বিবেচনা করে দোকানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

0%
0%
No Comment Yet