রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ সময়: ১৭:৩৫:৫১
রাঙ্গামাটি, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুর পাড়া গ্রামে সরকারের এ জনবান্ধব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
এ সময় ইউএনও মাঠে নিয়োজিত সুপারভাইজারদের হাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য আধুনিক ট্যাব তুলে দেন। পরে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডের যাবতীয় তথ্য সংগ্রহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং এ কার্যক্রমে সক্রিয় অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ সময় তিনি ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রমে যে কোনো ধরনের অনিয়ম ও অনৈতিক সুবিধা আদায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর হুশিয়ারি দেন।
সরকারের এ কর্মসসূচি বাস্তবায়নে তিনি রাজস্থলীর সর্বস্তরের বাসিন্দাদের তথ্য সংগ্রহকারীদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান।
No Comment Yet