ভারতের ছিনতাইয়ের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস): ভারতের একটি ছিনতাইয়ের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের চেষ্টার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে চাঞ্চল্যকর ঘটনাটি বাংলাদেশের। 

ভিডিওটিতে দেখা যায়, ছিনতাইকারী এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী নর্দমায় পড়ে যান। তবে শেষ পর্যন্ত তিনি ছিনতাইকারীর সঙ্গে লড়াই চালিয়ে যান।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের উত্তরপ্রদেশের জৈথরা এলাকায় ২০২৬ সালের ৬ মে তারিখে ছিনতাইচেষ্টার সিসিটিভি ফুটেজ। ভুক্তভোগী ওই নারীর নাম অনিতা দেবী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভারতীয় পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

বিজ্ঞাপন

Anjara World Shop

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

0%
0%
No Comment Yet