ঢাবি আইবিএ এসিবিএ ব্যাচ ২১-এর সনদ বিতরণ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ১৩ জুন ২০২৬ সময়: ১০:৫৯:২৪
ঢাকা, ১২ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএ ব্যাচ ২১-এর শিক্ষা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।
অনুষ্ঠানে এসিবিএ কোর্সের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং এমডিপি প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক কোর্সের বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুস সালাম অংশগ্রহণকারীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান এবং সফল কর্মজীবন গঠনে নেতৃত্ব, সততা ও নিরন্তর আত্ম-উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন।
No Comment Yet