নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

‎নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ।
‎
আজ ‎বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুরে মোস্তফা মিয়ার বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। ‎জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। ‎‎অগ্নিদগ্ধরা হলেন – হযরত আলী(৮), মিম(১৩), সুলতানা(৩৫), আব্দুল মান্নান(৫০) ও সিয়াম(১৯)।
‎
‎হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দগ্ধদের মধ্যে সুলতানার ৯০ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ, হযরত আলীর ৮ শতাংশ,আব্দুল মান্নানের ৩০ শতাংশ এবং সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের প্রত্যেককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet