গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে শাল্লায় মতবিনিময় সভা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ সময়: ০৬:১৫:১৬
গণভোট–২০২৬” বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের লক্ষ্যে শাল্লা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে শাল্লা উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি মত প্রকাশের সুযোগ পায়। এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
শাল্লা উপজেলা নির্বাহী অফিসার জনাব পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব অসীম চন্দ্র বনিক।
বিজ্ঞাপন
Anjara World Shop
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা
গণভোট ২০২৬ সফল করতে প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভা শেষে গণভোট বিষয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
No Comment Yet