গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস মজুত করায় তিনজনের কারাদণ্ড

গাইবান্ধা,  ১ নভেম্বর,  ২০২৬ (বাসস): অবৈধভাবে গ্যাস মজুত ও অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

এসময় ওই দুই প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়। এছাড়া ৮০ হাজার টাকা জরিমানা এবং মালিকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে এম এস ফিলিং স্টেশন (এলপিজি) প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানকে ১৩ হাজার লিটার গ্যাস অবৈধভাবে মজুতের দায়ে এক মাসের কারাদণ্ড ও  ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

অন্যদিকে, গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের অপর একটি প্রতিষ্ঠানে  অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়। পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ হয়েছে।

0%
0%
No Comment Yet