সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

লক্ষ্মীপুর, ১ জুন ২০২৬ (বাসস) : সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুজনের বাড়ি লক্ষ্মীপুর। নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন দুজনই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা এবং পরস্পরের প্রতিবেশী ছিলেন। আজ সোমবার দুপুরে তাদের মৃত্যুর খবর পৌঁছালে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছে। আজ সে লাশ হয়ে ফিরছে, এটা আমরা কখনো ভাবিনি। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক।’

বিজ্ঞাপন

Anjara World Shop

এলাকাবাসী জানান, হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে তাদের মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0%
0%
No Comment Yet