সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ সময়: ১৪:১৪:৫৩
কুমিল্লার তিতাস উপজেলায় একটি সরকারি খাদ্য গুদাম নির্মাণের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
সংসদে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কৃষিপ্রধান তিতাস উপজেলায় এখনো কোনো সরকারি খাদ্য গুদাম নেই। ফলে কৃষকদের উৎপাদিত ধান ও অন্যান্য খাদ্যশস্য সংরক্ষণে নানা সমস্যা দেখা দেয়। খাদ্যশস্য সংরক্ষণের উপযুক্ত অবকাঠামো না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। এ অবস্থায় তিতাস উপজেলায় একটি খাদ্য গুদাম নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সরকার তিতাসে একটি খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনার বিষয়টি সংসদকে অবহিত করে। স্থানীয় কৃষক ও সচেতন মহলের মতে, তিতাসে খাদ্য গুদাম নির্মিত হলে কৃষকদের উৎপাদিত ধান সংরক্ষণ সহজ হবে, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারিত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet