উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১২ মে ২০২৬ সময়: ০৯:৩৮:১৭
ঢাকা, ১১ মে ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে আনুষ্ঠানিকভাবে আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তিমূলক নয়, বরং ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ঢাকা শহরকে অত্যাধুনিক করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থাটি জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত কমিশনার।
No Comment Yet