চট্টগ্রামের প্রবর্তক সংঘের নবনির্মিত পূজা মন্ডপ উদ্বোধন

চট্টগ্রাম, ২ অক্টোবর, ২০২৬ (বাসস): দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের (বাংলাদেশ) উদ্যোগে চট্টগ্রামে আজ শুক্রবার (২ অক্টোবর)  উদ্বোধন হলো নবনির্মিত পূজা মণ্ডপ।

ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন করেন শ্রী শ্রী কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টচার্য্য। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। গীতাযজ্ঞ ও গীতাপাঠ অনুষ্ঠানে পৌরহিত্য করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

মহারাজরা বলেন, দেশের ঐতিহ্যবাহী প্রবর্তক সংঘে পূজামন্ডপ নির্মিত হওয়ায় সংঘের শিক্ষক-শিক্ষিকা, আবাসিক ছাত্র-ছাত্রীরা মানবিক শিক্ষার পাশাপাশি অধ্যাত্মিক ভাবধারায় উজ্জীবিত হবে। জীবনকে বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে। তারা মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।

প্রবর্তক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পূজা মন্ডপ উদ্বোধন উপ-পরিষদের আহ্বায়ক অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী।

বিজ্ঞাপন

Anjara World Shop

বক্তব্য রাখেন সংঘের সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. পীযুষ দত্ত, সংঘের আজীবন সদস্য বাবু গোবিন্দ প্রসান মহাজন ও সংঘের আজীবন সদস্য অমিত হোড়।

0%
0%
No Comment Yet