হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ সময়: ১৭:৩৫:৪১
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ১ হাজার ২৫৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।
বিজ্ঞাপন
Anjara World Shop
গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।
No Comment Yet