মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ১৬ মে ২০২৬ সময়: ১২:০০:৩০
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (৪৭৪) থেকে মটর শ্রমিক ইউনিয়ন (৩০৬৩) চলে যাওয়া ১২ জন সদস্য যে প্রতিশ্রুতির ভিত্তিতে শ্রমিকদের নিয়েছিল, তা পূরণ না হওয়া, সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা, মতাদর্শগত মিল না থাকায় ফিরে এসে পুনরায় ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে যোগদান করে কার্ড ফেরত পেয়েছেন।
এ উপলক্ষে শুক্রবার (১৫ মে) সকালে শ্রমিক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের সার্বিক তত্বাবধানে পুনরায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজন, কোষাধ্যক্ষ সামিউল আলম রাজু, কোচ বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
৩০৬৩(মটর শ্রমিক ইউনিয়ন) থেকে ফিরে আসা সদস্যরা হলেন, মোঃ বেলাল হোসেন, মোঃ মোকলেসুর রহমান, মোঃ সাগর আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসিরুল ইসলাম, মোঃ নয়ন আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রেজাউল করিম মনা, মোঃ আকরাম হোসেন ও মতিউর রহমান।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet