যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড থেকে পড়ে পটুয়াখালীর যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জের ফতল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড থেকে পড়ে দুমকী উপজেলার এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম জহিরুল ইসলাম। তিনি দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ এলাকার বাসিন্দা আমির হাওলাদারের ছেলে।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় জহিরুল ইসলাম বালুভর্তি বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভোরের দিকে যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চ বাল্কহেডটিকে সজোরে ধাক্কা দিলে তিনি সহ অপর একজন শ্রমিক নদীতে পড়ে যান। ঘটনার পরপরই তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে নৌ পুলিশ ও উদ্ধারকারী দল বুড়িগঙ্গা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জহিরুল ইসলাম ও অপর শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজের খবরে দুমকীর ভাঙ্গা ব্রিজ এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

নৌ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

0%
0%
No Comment Yet