পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

পাবনা, ২৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামে দুই মোটরসাইল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

0%
0%
No Comment Yet