দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০২ মে ২০২৬ সময়: ০২:০৪:১৭
সাম্প্রতিক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান এর পদায়নের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ পুলিশ বক্সের সামনে লোহাগাড়ার সচেতন নাগরিক ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রসাশক) আধ্যাপক জালাল উদ্দীন রুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত পদায়নের আদেশ প্রদান করেন। মানববন্ধন উপস্থিত বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট স্বাধীনতা চিকিৎসক ফোরামের আজীবন সদস্য ও দূর্নীতিতে অভিযুক্ত একজন ডাক্তার কে আমাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পদায়ন আমরা লোহাগাড়াবাসী কখনো মেনে নিব না। এই ডা.আব্দুল্লাহ আল ইফরান ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক দূর্নীতি করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি পদায়নের আদেশ প্রত্যাহারের আবেদন জানান।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet