পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ সময়: ১৭:৩৫:৫৯
পটুয়াখালী, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলার দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম কামাল ফরাজি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি ওই ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য এবং জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
দুমকি থানার উপ পরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
No Comment Yet