ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৮৯ মামলা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ১৬:৩৩:১০
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬ (বাসস): রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২২১টি মোটরসাইকেলসহ ৪২১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৩৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১১টি মোটরসাইকেলসহ ৩৪৯টি মামলা করা হয়েছে।
এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৩টি মোটরসাইকেলসহ ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৩৭টি মোটরসাইকেলসহ ৩২৫টি মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেলসহ ৪০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৭টি মোটরসাইকেলসহ ৪৯২টি মামলা করা হয়েছে।
অভিযানকালে ৭৫৮টি গাড়ি ডাম্পিং এবং ৪৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
No Comment Yet