কলমাকান্দায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

নেত্রকোণা, ৬ জুন ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলার পাবই বাজার এলাকায় গতকাল রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫৬ হাজার টাকা।

কলমাকান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে গতকাল শুক্রবার (৫ জুন) রাত পৌনে ১০টার দিকে পাবই বাজারে ব্যবসায়ী রতনের জাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩৬ পিস চায়না বড় জাল, ১৪০ পিস চায়না ছোট জাল এবং ১০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের উপস্থিতিতে সর্বসাধারণের সামনে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় জালের বা গোডাউনের মালিককে উপস্থিত না পাওয়ায় ইসহাকের মালিকানাধীন সংশ্লিষ্ট গোডাউন ও দোকানটি সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet