কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্ত্রীকে বাঁচিয়ে লাফ দিলেন ইসমাইল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ সময়: ০৯:৫২:৪২
কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক দম্পতি আহত হয়েছেন।
আগুন থেকে বাঁচতে রিসোর্টের জানালা ভেঙে স্ত্রীকে বাইরে বের করে দেন স্বামী ইসমাইল হোসেন মাসুদ। পরে তিনিও জানালা দিয়ে লাফিয়ে বের হন।
আহত দম্পতি হলেন ইসমাইল হোসেন মাসুদ (৩০) ও তাঁর স্ত্রী মেহেরুন্নেসা। তাঁদের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালিয়া গ্রামে। ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা। তাঁর স্ত্রী মেহেরুন নেছা প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা। তাঁরা রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।
বিজ্ঞাপন
Anjara World Shop
গগণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার পর রিসোর্ট থেকে বের হওয়ার পথ পাচ্ছিলেন না ইসমাইল ও তাঁর স্ত্রী। এ সময় একটি চেয়ার দিয়ে জানালার কাচ ভেঙে প্রথমে স্ত্রীকে বাইরে বের করে দেন ইসমাইল। পরে নিজেও জানালা দিয়ে লাফ দেন।
জানালা দিয়ে বের হওয়ার সময় মেহেরুন্নেসার ডান হাত কেটে যায় এবং বাঁ পায়ের মাংসপেশিতে আঘাত লাগে। অন্যদিকে, নিচে লাফিয়ে পড়ায় ইসমাইল কোমরে আঘাত পান। পরে তাঁদের কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইলকে বাসায় পাঠানো হলেও মেহেরুন্নেসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
No Comment Yet