টপ সয়েল কর্তন আটক-৬ একলক্ষ টাকা জরিমানা 

রাজশাহীর দুর্গাপুরে ভূমির শ্রেণী পরিবর্তন করে টপ সয়েল কর্তন করে পুকুর খননের দায়ে আটক ৬ একলক্ষ টাকা জরিমানা।  এক্সক্যাভেটর (ভেকু) নিষ্ক্রিয়করণ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

১১ জানুয়ারী (রবিবার) সন্ধ্যা ৬ টার দিকে  উপজেলার কিশমতগনকৌড়  ইউপির উজানখলসী পূর্ব পাড়া বিলে এই অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ পুকুর খনন বন্ধ করে এক্সক্যাভেটর মেশিন জব্দ ও নিষ্ক্রিয়করণ, ব্যাটারী ধ্বংস, খননকাজে সম্পৃক্ত ৬ জনকে আটক করে (ভেকু) চালক, সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা, আরিফুল ইসলাম কে ৫০ হাজার টাকা সর্বমোট এক লক্ষ  টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। ড্রাইভারের সহকারী(হেল্পার)  মামুুন, সাকিব, উজ্জ্বল, রকিবুল অপ্রাপ্তবয়স্ক হওয়াতে, ভবিষ্যতে আর এধরণের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। 

এবিষয়ে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, বিনানুমতিতে অবৈধভাবে জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।  একটি এক্সক্যাভেটর নিষ্ক্রিয় ও ব্যাটারী ধংস করা হয়েছে। টপ সয়েল কর্তনের সাথে সম্পৃক্ত দুই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর  ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থ-দন্ড প্রদান করা হয়েছে। অপ্রাপ্য বয়স্ক ৪ কিশোরকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। টপ সয়েল রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
 

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet