দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন—মোঃ রাব্বি(২৫),তিতাস উপজেলার জিয়ারকান্দির নোয়াগাঁও গ্রামের মৃত রাসেদের ছেলে৷

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত মাদক মামলার আসামি মো.রাব্বিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১ জানুয়ারি)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নির্মল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রবেশের রাস্তার পাশে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ এর সামনে থেকে আসামি মোঃ রাব্বি(২৫) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসার উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে৷গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0%
0%
No Comment Yet