চুয়াডাঙ্গায় এপ্রিলে ৭৫ মাদক মামলায় ৫ কোটি টাকা জরিমানা

চুয়াডাঙ্গা, ১০ মে, ২০২৬, (বাসস) : জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে পুলিশ কর্তৃক ৫৭৯টি অভিযানে ২৮ লাখ ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ৭৫টি মাদক মামলায় ৪ কোটি ৯৯ লাখ ১ হাজার ৪১৭ টাকা জরিমানা করা হয়। জেলায় গ্রাম আদালত কর্তৃক ৮৯টি মামলায় ১ লাখ ৬২ হাজার একশ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

Anjara World Shop

শহর এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে। অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রবণতা বিষয়ে অপতৎপরতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
 
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

0%
0%
No Comment Yet