এসএমপির কমিশনার কুদ্দুছ বদলি, আসছেন সারোয়ার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ সময়: ২৩:০৬:০৭
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে পুলিশের আরও একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮ জুন ২০২৬ তারিখের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
No Comment Yet