চট্টগ্রামে জাহাজে ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত, অভিযুক্ত নাবিক গ্রেপ্তার

চট্টগ্রাম, ২০ মে ২০২৬ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই নাবিকের মধ্যে সংঘর্ষে রাফিফং ক্লাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত নাবিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে জাহাজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা ও আনোয়ারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নাবিক তুরাকর্ণ বুরুসিক (৩৫)। তিনি এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের একটি বিদেশি জাহাজে নাবিক হিসেবে কর্মরত। তিনিও থাইল্যান্ডের নাগরিক।

বিজ্ঞাপন

Anjara World Shop

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর পুলিশ জাহাজটিতে অভিযান চালিয়ে অভিযুক্ত নাবিককে আটক করে। এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বুধবার সকালে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

0%
0%
No Comment Yet