চট্টগ্রামে অটোরিকশা ধরতে গিয়ে আহত পুলিশ সদস্যের মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২০ মে ২০২৬ সময়: ২১:০৮:২৮
চট্টগ্রাম, ২০ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আটক করতে গিয়ে গুরুতর আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় নগরীর রাসমনি ঘাট এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস। পরে সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালকের ধাক্কায় তিনি সড়ক বিভাজকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
No Comment Yet